News Flash

  • Home
  • খেলা
  • Santiniketan : জগৎকে ছাপিয়ে গেলো স্বরব, রোমাঞ্চকর ম্যাচে জয়ী শান্তিনিকেতন
Image

Santiniketan : জগৎকে ছাপিয়ে গেলো স্বরব, রোমাঞ্চকর ম্যাচে জয়ী শান্তিনিকেতন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। জগৎ বিলাশ চাকমাকে ছাপিয়ে গেলেন স্বরব সাহানি। আর স্বরবের ভেলকিতেই রোমাঞ্চকর জয় পেলো শান্তি নিকেতন সঙ্ঘ। মহকুমনা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। বৃহস্পতিবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। ম্যাচে শান্তি নিকেতনের গড়া ১৩৪ রানের জবাবে কল্পতরু ট্রাস্ট ১৩১ রান করতে সক্ষম হয়। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শান্তি নিকেতন সঙ্ঘ ২১.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রান করে। দলের হয়ে ৯ নম্বরে ব্যাট করতে নেমে মিঠুন বনিক যদি ঝড়ো ব্যাট না করতেন তাহলে দলীয় স্কোর ১০০ রানের গন্ডি পার হতো না। মিঠুন ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেন। এছাড়া দলের পক্ষে স্বরব সাহানি ৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, অভিজিৎ মারাক ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, এবং কাজল সূত্রধর ১৬ বল খেলে১ ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। কল্প তরু ট্রাস্টের পক্ষে জগৎ বিলাশ চাকমা (‌৫/‌৪৩) এবং দেব দৌলত চাকমা (‌২/‌৪৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে কল্প তরু ট্রাস্ট ২৭.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হেমন্ত চাকমা ৬৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌৫৫ এবং সাহেল দেববর্মা ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। শান্তি নিকেতন সঙ্ঘের পক্ষে স্বরব সাহানি (‌৪/‌৪৪),অভিজিৎ দাস (‌৩/‌৩৫) এবং কাজল সূত্রধর (‌২/‌২৮) সফল বোলার।‌‌‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top