News Flash

  • Home
  • দেশ
  • Covid Infection: দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭,২৪০ জন
Image

Covid Infection: দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭,২৪০ জন

নয়াদিল্লি, ৯ জুন(হি.স) : রীতিমতো উদ্বেগের পরিস্থিতি বাড়িয়ে দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দীর্ঘদিন দেশের করোনা পরিসংখ্যান নিয়ন্ত্রণে থাকার পর গত কয়েকদিনে রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার দেশের দৈনিক আক্রান্ত ৫ হাজারের গণ্ডি ছুঁয়েছিল। বৃহস্পতিবার পেরিয়ে গেল সাত হাজার।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪০ জন। যা আগের দিনের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৩২ হাজার ৪৯৮ জন। যা গতকালের থেকে সাড়ে ৩ হাজার বেশি। দেশে অ্যাকটিভ কেসের হার হঠাত বেড়ে ০.০৮ শতাংশে পৌঁছে গিয়েছে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭২৩ জন।
করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার ৩০১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৩ হাজার ৫৯১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৭১ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৫৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top