News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৩ বছরের পুরনো মামলায় লালুকে ৬ হাজার টাকা জরিমানা, সমস্ত চার্জমুক্ত আরজেডি প্রধান
Image

১৩ বছরের পুরনো মামলায় লালুকে ৬ হাজার টাকা জরিমানা, সমস্ত চার্জমুক্ত আরজেডি প্রধান

পালামু, ৮ জুন (হি.স.): আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত ১৩ বছরের পুরনো একটি মামলায় রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে ৬ হাজার টাকা জরিমানা করল পালামুর বিশেষ এমপি ও এমএলএ আদালত। বুধবার সকালে সশরীরে আদালতে হাজিরা দেন লালুপ্রসাদ যাদব। লালুকে বড়সড় স্বস্তি দিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে আদালত। পাশাপাশি তাঁকে চার্জমুক্ত করা হয়েছে। মামলাও নিষ্পত্তি করা হয়েছে।

লালুর আইনজীবী ধীরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, শুনানির পর লালুপ্রসাদ যাদবকে ৬ হাজার টাকা জরিমানা করেছে আদালত। তাঁর ওপর থেকে সমস্ত চার্জ তুলে নেওয়া হয়েছে এবং মামলাটির নিষ্পত্তি করা হয়েছে। তাঁকে আর এখানে আসতে হবে না। প্রসঙ্গত, ২০০৯ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সময় গঢ়বাতে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে আদর্শ আচরণবিধির লঙ্ঘনের একটি মামলা দায়ের হয়েছিল। আসলে, সেই সময় গিরিনাথ সিং গঢ়বা বিধানসভা থেকে আরজেডি-র প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারে গঢ়বায় এসেছিলেন লালু। সভাস্থল ছিল গঢ়বা গোবিন্দ উচ্চ বিদ্যালয়। এ জন্য কল্যাণপুরে একটি হেলিপ্যাড প্রস্তুত ছিল। কিন্তু তার হেলিকপ্টার নির্ধারিত হেলিপ্যাডের পরিবর্তে বৈঠকস্থলে অবতরণ করে। এরপর সেখানে উপস্থিত মানুষজনের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। এই ক্ষেত্রে তৎকালীন ডেপুটেশন ম্যাজিস্ট্রেট লালুর পাইলটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top