News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Agartala :৭০ লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে রাজনগরে আটক মহিলা
Image

Agartala :৭০ লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে রাজনগরে আটক মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ ৭০ লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে রাজনগর এলাকাবাসীর হাতে আটক এক মহিলা৷ অভিযুক্ত মহিলার নাম অসীমা ভৌমিক৷ চিটফান্ডের কায়দায় স্ব সহায়ক দল গুলিকে লুটে প্রায় ৭০ লক্ষ টাকা নিয়ে কলকাতায় পালিয়ে গিয়েছিল রাজনগরের এই মহিলা৷ এমনই অভিযোগ এলাকাবাসীর৷ তিন মাস পর আগরতলা বিমানবন্দর থেকে আটক করা হয় প্রতারক মহিলাকে৷ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে রাজনগর বিধানসভার বাতিসা গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ জানা যায়,  অভিযুক্ত মহিলাকে আটক করেছে বিলোনিয়া মহিলা থানার পুলিশ৷ অসীমা নিজেও একটি সহায়ক দলের সঙ্গে যুক্ত৷ সেই গ্রুপের নাম সাথী মহিলা দল৷ বিলোনিয়া মহকুমার বেশকিছু স্ব সহায়ক দল রয়েছে তার মধ্যে অন্যতম রাম ঠাকুর , সুভান আল্লাহ সহ মোট ১৫ টি দল৷সেগুলি থেকে ৪৮ লাখ টাকা ঋণ হিসেবে নেয় অসীমা৷ তার সঙ্গে পশ্চিমবঙ্গের একটি সংস্থা জড়িত আছে বলে অভিযোগ৷ মোটা অংকের সুদের প্রতিশ্রুতি দিয়ে স্ব সহায়ক দল ও বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকের কাছ থেকে আরো প্রায় ২৫ লাখ টাকার মতো তুলে নেয় সে৷ সেই টাকা আর ফেরত দেয়নি বলে অভিযোগ৷ শনিবার কলকাতা থেকে বিমানে আগরতলা আসে ওই মহিলা৷ বিমানবন্দর থেকে অসীমাকে আটক করে সাধারণমানুষ৷ গাড়িতে তুলে নিয়ে আসে বাতিসা কলোনী গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top