News Flash

  • Home
  • দিনের খবর
  • President Ramnath Kovind : বারাণসী পৌঁছালেন রাষ্ট্রপতি কোবিন্দ, বিমানবন্দরে স্বাগত জানালেন রাজ্যপাল
Image

President Ramnath Kovind : বারাণসী পৌঁছালেন রাষ্ট্রপতি কোবিন্দ, বিমানবন্দরে স্বাগত জানালেন রাজ্যপাল

বারণসী, ৫ জুন (হি.স) : রবিবার একদিনের সফরে বারাণসী পৌঁছালেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বাবাপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দকে স্বাগত জানান। রাজ্যের মন্ত্রী অনিল রাজভার এবং রবীন্দ্র জয়সওয়াল, সাংসদ বিপি সরোজ, জেলাশাসক কৌশল রাজ শর্মা এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

স্বাগত জানানোর পর বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে করে বারেকা হেলিপ্যাডের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি কোবিন্দ। শহরে প্রায় ছয় ঘণ্টা থাকাকালীন রাষ্ট্রপতি তার স্ত্রী সবিতা কোবিন্দের সঙ্গে বাবা বিশ্বনাথের পূজা করে বিশ্বনাথ ধামের বিশাল কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর সন্ধ্যা ছয়টায় সড়ক পথে বাবাপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যা ৭টায় বিমানবন্দর থেকে লখনউয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top