News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল রাউতের, বললেন ঘোড়া কেনাবেচা রুখতে চাই
Image

রাজ্যসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল রাউতের, বললেন ঘোড়া কেনাবেচা রুখতে চাই

মুম্বই, ৪ জুন (হি.স.) : রাজ্যসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। কেন এই দাবি তিনি জানিয়েছেন, সেটাও খোলসা করেছেন। রাউতের কথায়, আমরা ঘোড়া কেনাবেচা রুখতে চাই। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সঞ্জয় রাউত বলেছেন, বিজেপির উদ্দেশ্য পরিষ্কার, তাঁরা পরিবেশ নষ্ট করতে অর্থ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করতে চায়।

আগামী ১০ জুন রাজ্যসভার ভোট। এই ভোটই পিছিয়ে দেওয়ার দাবি জানালেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “আমরা রাজ্যসভা নির্বাচনের তারিখ পিছিয়ে দিতে চেয়েছিলাম, যাতে কোনও ঘোড়া কেনাবেচা না হয়। বিজেপির উদ্দেশ্য পরিষ্কার, তাঁরা পরিবেশ নষ্ট করতে অর্থ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করতে চায়। আমরা এখানে (মহারাষ্ট্র) ক্ষমতায় আছি, তাঁদের এটা ভুলে যাওয়া উচিত নয়।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top