News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Infection: কেরলের তিন জেলায় বাড়ছে করোনা-সংক্রমণ, স্বাস্থ্যমন্ত্রী বললেন ভয়ের কোনও কারণ নেই
Image

Covid Infection: কেরলের তিন জেলায় বাড়ছে করোনা-সংক্রমণ, স্বাস্থ্যমন্ত্রী বললেন ভয়ের কোনও কারণ নেই

তিরুবনন্তপুরম, ৪ জুন (হি.স.): কেরলের তিনটি জেলায় বিগত কয়েকদিন ধরে করোনা-সংক্রমণ বেড়েই চলেছে। এই তিনটি জেলা হল-এর্নাকুলাম, তিরুবনন্তপুরম ও কোট্টায়াম। কোভিড সংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ আশ্বস্ত করেছেন, ভয়ের কোনও কারণ নেই। রাজ্যবাসীকে কোভিড আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।

কোভিড পরিস্থিতি নিয়ে শুক্রবারই পর্যালোচনা বৈঠক করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। পরে তিনি জানান, “রাজ্যের করোনা-পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছি আমরা। এর্নাকুলাম, তিরুবনন্তপুরম ও কোট্টায়াম জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই তিনটি রাজ্যের ক্ষেত্রে বেশি মনোনিবেশ করতে হবে। যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের পরীক্ষার ওপর জোর দিতে বলা হয়েছে।” রাজ্যবাসীকে মাস্ক পরার অনুরোধ করেছেন বীনা জর্জ। পাশাপাশি কোভিড আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top