News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident: মধ্যপ্রদেশে পৃথক দুর্ঘটনায় ৩ মহিলা-সহ মৃত ৭, আহত কমপক্ষে ১৫
Image

Accident: মধ্যপ্রদেশে পৃথক দুর্ঘটনায় ৩ মহিলা-সহ মৃত ৭, আহত কমপক্ষে ১৫

ভোপাল, ৪ জুন (হি.স.): মধ্যপ্রদেশের খাণ্ডোয়া ও সিংরাউলী জেলায় পৃথক দু’টি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ মহিলা ও শিশু-সহ ৭ জন। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। খাণ্ডোয়া জেলায় একটি ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হয়েছে দু’টি শিশু, ৩ মহিলার, আহত হয়েছেন ১৫ জন। সাব-ডিভিশনাল অফিসার অফ পুলিশ রবীন্দ্র ভাসকালে জানিয়েছেন, শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রোশনি পুলিশ পোস্টের অধীনে খিরকিয়া-খালওয়া রোডে ধনোরা গ্রামের কাছে। হারসুদে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ট্র্যাক্টর-ট্রলিতে চেপে মেধাপানি গ্রামে যাচ্ছিলেন ৩৫ জন। তখন ট্র্যাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হয়েছে দু’টি শিশু ও ৩ মহিলার। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, সিংরাউলী জেলায় শুক্রবার রাতের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তি ও বালকের। মাদা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা নগেন্দ্র সিং জানিয়েছেন, মোটরবাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক। তাতেই মৃত্যু হয় বাইকে থাকা ওই ব্যক্তি ও বালকের। মৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের মা, তিনিও বাইকে ছিলেন।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top