News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Belonia : খোয়াই ও বিলোনীয়ায় দুষ্কৃতীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত তিন
Image

Belonia : খোয়াই ও বিলোনীয়ায় দুষ্কৃতীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত তিন

আগরতলা, ৩ জুন৷৷ খোয়াইয়ের পশ্চিম শিঙিছড়া এলাকার বীরেন্দ্র পাড়ায় দুষ্কৃতীদের আক্রমণে দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতরা হলেন যুবরাজ দাস এবং স্বদেশ দাস৷ তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, যুবরাজ দাস এবং স্বদেশ দাস বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরছিলেন৷ বীরেন্দ্র পাড়া এলাকায় রাত নয়টা নাগাদ পৌঁছলে কতিপয় দুর্বৃত্ত তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে সঙ্ঘবদ্ধ হামলা চালায়৷ রক্তাক্ত অবস্থায় ওই দুই যুবক কোনক্রমে সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করেন৷ রক্তাক্ত অবস্থায় তারা কোনক্রমে বাড়িতে পৌঁছলে পরিবারের লোকজন তাদেরকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ কে বা কারা এই ঘটনা সংঘটিত করেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি৷

এ ব্যাপারে খোয়াই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ আচমকা রাতে পথচারী দুই যুবকের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনার পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা নিয়েও জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷

এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার মতাই বাজারে দুষ্কৃতীকারীদের আক্রমণে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত ব্যক্তির নাম স্বপন দেবনাথ৷ তাঁর বাড়ি ঋষ্যমুখের কৃষ্ণপুর এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গেছে, স্বপন দেবনাথ গতকাল রাতে বাড়ি থেকে মতাই বাজারের উদ্দেশ্যে রওনা হন৷ মতাই বাজারের কাছাকাছি এলাকায় এসে পৌঁছলে কুড়ি পঁচিশ জন দুষ্কৃতীকারী তার ওপর সঙ্ঘবদ্ধ হামলা চালান বলে অভিযোগ৷ সঙ্গবদ্ধ হামলায় তিনি গুরুতর ভাবে আহত হন৷ পরবর্তী সময়ে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত স্বপন দেবনাথ জানান, কিছুদিন আগে কতিপয় দুষ্কৃতীকারী তার রাবার বাগান কেটে ফেলার চেষ্টা করে৷ এ নিয়ে তাদের সঙ্গে তার বিরোধ চলছিল৷ বাধ্য হয়ে স্বপন দেবনাথ থানায় মামলা দায়ের করেন৷ বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা চরম আকার ধারণ করে৷ মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য স্বপন দেবনাথের উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করা হচ্ছিল৷ মামলা প্রত্যাহার করে না নিলে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করবে বলেও হুমকি দেওয়া হয়েছিল৷ সে কারণেই তার ওপর এই হামলা সংঘটিত হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷অভিযুক্তদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top