News Flash

  • Home
  • প্রধান খবর
  • Hardik Patel Join BJP: বিজেপিতে যোগ দেওয়ার আগে পূজার্চনা, হার্দিক জানালেন মোদীজির সৈনিক হিসেবে কাজ করব
Image

Hardik Patel Join BJP: বিজেপিতে যোগ দেওয়ার আগে পূজার্চনা, হার্দিক জানালেন মোদীজির সৈনিক হিসেবে কাজ করব

আহমেদাবাদ, ২ জুন (হি.স.): আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার প্রাক্কালে পূজার্চনা করলেন গুজরাটের পাতিদার আন্দোলনের নেতার হার্দিক প্যাটেল। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদে নিজ বাসভবনে পূজার্চনা করেছেন হার্দিক প্যাটেল। এদিনই বিজেপিতে যোগ দেবেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার প্রাক্কালে টুইট করে হার্দিক জানিয়েছেন, মোদীজির ক্ষুদ্র সৈনিক হিসেবে তিনি কাজ করবেন।

এদিন সকালে টুইট করে হার্দিক প্যাটেল জানিয়েছেন, “জাতীয় স্বার্থ, দেশের স্বার্থে, জনস্বার্থে ও সামাজিক স্বার্থের অনুভূতি নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি। ভারতের সফল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দেশের সেবার মহৎ কাজে আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করব।” প্রসঙ্গত, কিছু দিন আগেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন হার্দিক প্যাটেল।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top