News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপনির্বাচন : সুরমা কেন্দ্রে নির্বাচনী সন্ত্রাস, প্রতিবাদে সড়ক অবরোধ করল সিপিআইএম
Image

উপনির্বাচন : সুরমা কেন্দ্রে নির্বাচনী সন্ত্রাস, প্রতিবাদে সড়ক অবরোধ করল সিপিআইএম

আগরতলা, ১ জুন৷৷ মঙ্গলবার মধ্যরাতে কমলপুরের মানিক ভান্ডারে ব্যবসায়ী উৎপল দাসের দোকান ঘর দুষ্কৃতকারীরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই, বুধবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এক ঘন্টা কমলপুর-আমবাসা রাস্তা অবরোধ করেছেন সিপিআইএম প্রার্থী অঞ্জন দাসের নেতৃত্বে দলীয় কর্মীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ বিশাল নিরাপত্তা বাহিনী৷ দুষ্কৃতকারীদের চিহ্ণিত করে গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় সিপিআইএম দল৷

অভিযোগ, মঙ্গলবার ৪৬ নং সুরমা বিধানসভা উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী অঞ্জন দাস কমলপুর শহরে মিছিল করে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন৷ ওই মিছিলে যান সিপিআইএম দলের সমর্থক মানিক ভান্ডার বাজারের ব্যবসায়ী উৎপল দাস৷ তাই মঙ্গলবার মধ্যরাতে দুষ্কৃতকারীরা উৎপলের দোকান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে৷ নির্বাচনী সন্ত্রাস বন্ধ করা ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বুধবার সকাল সাতটা থেকে কমলপুর-আমবাসা রাস্তার মানিক ভান্ডার সিপিআইএম পার্টি অফিসের সামনে পথ অবরোধে বসেন দলীয় কর্মীরা৷ ওই আন্দোলনের নেতৃত্ব দেন কমলপুর মহকুমা কমিটির সিপিআইএম সম্পাদক তথা সুরমা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে দলীয় প্রার্থী অঞ্জন দাস, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা৷ খবর পেয়ে অবরোধ স্থানে ছুটে যান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ বিশাল নিরাপত্তা বাহিনী৷ তিনি সিপিআইএম নেতৃত্বের সাথে কথা বলে আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেয় সিপিআইএম দলের নেতৃত্বরা৷

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top