News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind kejriwal: সত্যেন্দ্র জৈনকে দেশপ্রেমিক বললেন কেজরিওয়াল, বললেন তাঁর পদ্মবিভূষণ পাওয়া উচিত
Image

Arvind kejriwal: সত্যেন্দ্র জৈনকে দেশপ্রেমিক বললেন কেজরিওয়াল, বললেন তাঁর পদ্মবিভূষণ পাওয়া উচিত

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে অর্থ লেনদেনে ধৃত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সত্যেন্দ্র জৈনের ভূয়সী প্রশংসা করে কেজরিওয়াল বলেছেন, তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা উচিত। এদিন করোনেশন স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সত্যেন্দ্র জৈন একজন দেশপ্রেমিক। তাঁকে নিয়ে গর্ব করা উচিত দেশের, তিনি দিল্লিতে মহল্লা ক্লিনিক দিয়েছেন। সমগ্র বিশ্বের মানুষ তা দেখতে এসেছে। তাঁকে পদ্মবিভূষণ দেওয়া উচিত। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে দিন, সিবিআই ইতিমধ্যেই তাঁকে সাফ করেছে, ইডিও তাই করবে।” প্রসঙ্গত, বেআইনি ভাবে অর্থ লেনদেনে ধৃত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আগামী ৯ জুন পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কয়েক ঘণ্টা জেরার পরে সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সত্যেন্দ্রকে গ্রেফতার করে ইডি।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top