News Flash

  • Home
  • দিনের খবর
  • Pinarayi Vijayan : বলিউড গায়ক কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ কেরলের মুখ্যমন্ত্রীর
Image

Pinarayi Vijayan : বলিউড গায়ক কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ কেরলের মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ১ জুন(হি.স) : সুপরিচিত বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের (কে কে) অকাল মৃত্যুতে বুধবার শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিন তিনি টুইটে লিখেছেন, “কৃষ্ণকুমার কুন্নাথ, জনপ্রিয়ভাবে কে কে নামে পরিচিত, একজন ভার্স্টাইল গায়ক ছিলেন যিনি তাঁর অনন্য কণ্ঠ দিয়ে আমাদের মুগ্ধ করেছিলেন। তাঁর অকালমৃত্যুর খবরে ব্যথিত। জন্মসূত্রে একজন মালয়ালি, কে কে-এর আকস্মিক চলে যাওয়া ভারতীয় সঙ্গীতের জন্য একটি বিশাল ক্ষতি। তার পরিবার এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা। “

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় একটি কনসার্টের পরে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে কে একজন ভার্স্টাইল গায়ক, যিনি হিন্দি ভাষা ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, মারাঠি এবং বাংলা সহ অন্যান্য ভাষার গান গেয়েছেন। কেকে-র মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top