News Flash

  • Home
  • দিনের খবর
  • Mitali Express Launch: মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু, আরও মসৃণ হবে ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা
Image

Mitali Express Launch: মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু, আরও মসৃণ হবে ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): ভারতের জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে আন্তঃদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের বাণিজ্যিকভাবে যাত্রা শুরু। বুধবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নূরুল ইসলাম সুজন সবুজ পতাকা নেড়ে মিতালী এক্সপ্রেসের শুভ সূচনা করেছেন। মিতালী এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান দিল্লি থেকে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের রেলমন্ত্রীও।

মিতালী এক্সপ্রেসের শুভ সূচনা হওয়ার পর ভারত ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হয়েছে। এর আগে গত সোমবারই মিতালী এক্সপ্রেসের ট্রায়াল রান হয়েছে। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসের পর এবার মিতালী এক্সপ্রেস- ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতেই এই প্রয়াস। এদিন মিতালী এক্সপ্রেসের শুভ সূচনা করার পর ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “মিতালী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব বাড়াতে, এই বন্ধনকে আরও শক্তিশালী করতে, এই সম্পর্কের উন্নতিতে আরও একটি মাইলফলক হবে।” তাঁর কথায়, “ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উভয় দেশের ঐতিহ্যের ভিত্তিশীল। আমাদের উভয় দেশে যে প্রগতি হয়েছে তা বর্তমানে সর্বস্তরে দুই দেশের মধ্যে নিবিড় বন্ধুত্বের মাধ্যমে অনেক বড় আকারে ত্বরান্বিত হয়েছে।”

মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে চলাচল করবে। ট্রেনটি ভারতের হলদিবাড়ি-বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে চলাচল করবে। ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি বেলা ১১টা ৪৫ মিনিটে (আইএসটি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছবে রাত ১০টা ৩০ মিনিটে (বিএসটি)। একই ভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে রাত ৯টা ৫৯ মিনিটে (বিএসটি), নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিটে। ট্রেনটি সপ্তাহে দু’দিন চলাচল করবে। ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫ টাকা, এসি সিট ৩ হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ার ২ হাজার ৭৮০ টাকা।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top