News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sidhu Musswal Murder: সিধু মুসোয়াল খুন : ত্রিপুরায় অরবিন্দ কেজরিওয়াল ও ভগবান্ত মানের কুশপুত্তুলিকা পুড়ল যুব কংগ্রেস
Image

Sidhu Musswal Murder: সিধু মুসোয়াল খুন : ত্রিপুরায় অরবিন্দ কেজরিওয়াল ও ভগবান্ত মানের কুশপুত্তুলিকা পুড়ল যুব কংগ্রেস

আগরতলা, ৩১ মে (হি. স.) পঞ্জাবের রাস্তায় নিজ গাড়িতেই আততায়ির গুলিতে খুন হয়েছেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট গায়ক সিধু মুসোয়াল। এরই প্রতিবাদে ত্রিপুরায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এদিন দুপুরে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত মানের কুশপুত্তুলিকা পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাসের অভিযোগ, পঞ্জাবে আম আদমি পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪০ জনের অধিক কংগ্রেস কর্মী খুন হয়েছেন। প্রয়াত কংগ্রেস নেতা সিধুর উপর আততায়ীদের হুমকি থাকা সত্বেও পঞ্জাব সরকার তাঁর নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করেছিল। তাঁর দাবি, সম্পূর্ণ পরিকল্পিতভাবে সিধু মুসোয়ালকে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top