আগরতলা, ৩১ মে (হি. স.) পঞ্জাবের রাস্তায় নিজ গাড়িতেই আততায়ির গুলিতে খুন হয়েছেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট গায়ক সিধু মুসোয়াল। এরই প্রতিবাদে ত্রিপুরায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এদিন দুপুরে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত মানের কুশপুত্তুলিকা পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাসের অভিযোগ, পঞ্জাবে আম আদমি পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪০ জনের অধিক কংগ্রেস কর্মী খুন হয়েছেন। প্রয়াত কংগ্রেস নেতা সিধুর উপর আততায়ীদের হুমকি থাকা সত্বেও পঞ্জাব সরকার তাঁর নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করেছিল। তাঁর দাবি, সম্পূর্ণ পরিকল্পিতভাবে সিধু মুসোয়ালকে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

Sidhu Musswal Murder: সিধু মুসোয়াল খুন : ত্রিপুরায় অরবিন্দ কেজরিওয়াল ও ভগবান্ত মানের কুশপুত্তুলিকা পুড়ল যুব কংগ্রেস
Releated Posts
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…
















