News Flash

  • Home
  • প্রধান খবর
  • Pm Modi: একবিংশ শতাব্দীর উজ্জ্বল ভারতের জন্য কাজ করতে হবে আমাদের : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: একবিংশ শতাব্দীর উজ্জ্বল ভারতের জন্য কাজ করতে হবে আমাদের : প্রধানমন্ত্রী

শিমলা, ৩১ মে (হি.স.): ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, একবিংশ শতাব্দীর উজ্জ্বল ভারতের জন্য কাজ করতে হবে আমাদের। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর কথায়, এমন একটি ভারত যার পরিচয় অভাব নয় আধুনিক হবে। মঙ্গলবার হিমাচল প্রদেশের শিমলার রিজ ময়দানে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন শিমলায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই ১০ কোটির বেশি কৃষককে ২১ হাজার কোটি টাকার বেশি অর্থ ট্রান্সফার করেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “ভারতের জনগণের সামর্থ্যের সামনে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। বর্তমানে ভারত বিশ্বের দ্রুত এগিয়ে চলা অর্থনীতির মধ্যে একটি। ভারতে এখন রেকর্ড বিদেশী বিনিয়োগ হচ্ছে। ভারতে রেকর্ড পরিমানে রফতানিও করছে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমাদের দেশে যুগ যুগ ধরে ভোট ব্যাঙ্কের রাজনীতি হয়েছে। ভোট ব্যাঙ্কের রাজনীতি দেশের অনেক ক্ষতি করেছে। আমরা ভোটব্যাঙ্ক তৈরি করতে নয়, নতুন ভারত গড়তে কাজ করছি।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “পিএম হাউজিং স্কিম হোক, স্কলারশিপ হোক অথবা পেনশন স্কিম, প্রযুক্তির সাহায্যে আমরা দুর্নীতির সুযোগ কমিয়ে দিয়েছি। যে সমস্যাগুলিকে আগে স্থায়ী বলে ধরে নেওয়া হয়েছিল আমরা সেগুলির স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করছি।”

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top