News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yogi Adityanath : বরেলিতে ক্যান্টার ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত ৭, শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ
Image

Yogi Adityanath : বরেলিতে ক্যান্টার ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত ৭, শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ

বরেলি, ৩১ মে (হি.স.): উত্তর প্রদেশের বরেলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্টার ট্রাকে ধাক্কা মারল একটি অ্যাম্বুলেন্স। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বরেলির ফতেহগঞ্জ থানা এলাকার ফতেহগঞ্জ পশ্চিম এলাকায়। বরেলির এসএসপি রোহিত সিং সাজওয়ান জানিয়েছেন, দিল্লি থেকে আসছিল অ্যাম্বুলেন্সটি, একই পরিবারের সদস্যরা ছিলেন ওই অ্যাম্বুলেন্সে, তাঁদের মধ্যে একজন অসুস্থ ছিলেন।

এসএসপি জানিয়েছেন, দিল্লি এইমস থেকে অসুস্থ রোগীকে নিয়ে ফিরছিল অ্যাম্বুলেন্সটি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ক্যান্টার ট্রাকে, অ্যাম্বুলেন্সের চালক-সহ ৭ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অ্যাম্বুলেন্সের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, তাই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

প্রধানমন্ত্রীের জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া, মন্ত্রী-আমলাদের কনভয় ছোট, বাড়ছে ইভি ও গণপরিবহন ব্যবহার

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও গভীর হওয়ায় জ্বালানি সাশ্রয়ের আহ্বান…

ByByTaniya Chakraborty May 13, 2026

একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দিতেই দণ্ড বহাল রাখা যায়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়ে ১৯৯৮…

ByByTaniya Chakraborty May 12, 2026

নীট প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়ে প্রশ্ন গেহলটের, রাজস্থান সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ মে (আইএএনএস): ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা বাতিলের পর মঙ্গলবার প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরিচালনা নিয়ে…

ByByTaniya Chakraborty May 12, 2026

সাইবার সুরক্ষিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র, ডিজিটাল জালিয়াতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক-আরবিআইএইচ চুক্তি

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top