News Flash

  • Home
  • দেশ
  • Fire: নয়ডায় ভয়াবহ আগুন প্লাস্টিকের ফ্যাক্টরিতে, দমকলের তৎপরতায় রক্ষা
Image

Fire: নয়ডায় ভয়াবহ আগুন প্লাস্টিকের ফ্যাক্টরিতে, দমকলের তৎপরতায় রক্ষা

নয়ডা, ৩১ মে (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় ভয়াবহ আগুন লাগল একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে। মঙ্গলবার ভোর চারটে নাগাদ নয়ডা শহরের সেক্টরে ৭ এলাকায় অবস্থিত একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। কারখানার ভিতরে দাহ্য পদার্থ প্রচুর পরিমানে মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কোনও জীবনহানির ঘটনা ঘটেনি।

মুখ্য দমকল অফিসার অরুণ কুমার সিং জানিয়েছে, মঙ্গলবার ভোর চারটে নাগাদ নয়ডা শহরের সেক্টরে ৭ এলাকায় অবস্থিত একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে ফ্যাক্টরির ভিতরে জ্বলতে থাকে আগুন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন, দমকল কর্মীদের প্রচেষ্টায় সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল সেফটি অফিসার সঞ্জীব কুমার জানিয়েছেন, আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top