News Flash

  • Home
  • প্রধান খবর
  • Pm Modi: দরিদ্রদের সেবায় নিবেদিত ছিল কেন্দ্রীয় সরকারের ৮ বছরের শাসনকাল : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: দরিদ্রদের সেবায় নিবেদিত ছিল কেন্দ্রীয় সরকারের ৮ বছরের শাসনকাল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : স্বচ্ছ ভারত মিশন, জনধন অথবা উজ্জ্বলা যোজনার মতো উদ্যোগের মাধ্যমে দরিদ্রদের সেবা করার জন্য নিবেদিত ছিল কেন্দ্রীয় সরকারের ৮ বছরের শাসনকাল। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্র আমাদের দেশকে অভূতপূর্ব গতিতে এগিয়ে যেতে সাহায্য করছে। তিনি বলেছেন, “সরকার যখন ৮ বছর পূর্ণ করছে, দেশ তখন আত্মনির্ভরতার চেতনায় এগিয়ে যাচ্ছে।” সোমবার ভিভিড কনফারেন্সিংয়ের মাধ্যমে পিএম কেয়ারস কর্মসূচিতে শিশুদের সুবিধা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। কোভিড-১৯ অতিমারীর সময় যে সমস্ত শিশুরা বাবা-মাকে হারিয়েছেন সেই সমস্ত শিশুদের উপকৃত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার পাশাপাশি পাসবুক ও আয়ুষ্মান ভারতের অধীনে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন শিশুদের হাতে। অনাথ শিশুদের সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমি প্রধানমন্ত্রী হিসেবে নয়, আপনাদের পরিবারের সদস্য হিসেবে শিশুদের সঙ্গে কথা বলছি। আমি আজ শিশুদের মাঝে থাকতে পেরে খুব স্বস্তি অনুভব করছি। পিএম কেয়ারস ফর চিলড্রেন এই সত্যের প্রতিফলন যে প্রতিটি দেশবাসী অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে আপনাদের পাশে রয়েছে।” শিশুদের প্রধানমন্ত্রী বলেছেন, “কোনও প্রচেষ্টা অথবা সমর্থন আপনাদের পিতা-মাতার স্নেহের জায়গা নিতে পারবে না। তাদের অনুপস্থিতিতে ‘ধরিত্রী মা’ আপনার সঙ্গে আছে। ভারত পিএম কেয়ারসের মাধ্যমে তা পূরণ করছে। এটি শুধুমাত্র একটি ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সরকারের একটি নিছক প্রচেষ্টা নয়।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “শিশুদেরও ‘পিএম কেয়ারস ফর চিলড্রেন’-এর মাধ্যমে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড দেওয়া হচ্ছে, এর ফলে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসার সুবিধাও পাওয়া যাবে।” মোদীর কথায়, “পিএম কেয়ারস ফান্ড মহামারীর সমস্যা হাসপাতাল প্রস্তুত, ভেন্টিলেটর ক্রয় এবং অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অনেক সাহায্য করেছিল। এর ফলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। যারা আমাদের ছেড়ে অসময়ে চলে গিয়েছেন, আজ এই তহবিল তাঁদের সন্তানদের জন্য, আপনাদের সকলের ভবিষ্যতের জন্য ব্যবহার করা হচ্ছে।”

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top