News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে জোলাইবাড়ির গ্রাহকদের ক্ষোভ
Image

বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে জোলাইবাড়ির গ্রাহকদের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷  দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার জোলাই বাড়িতে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ তারা অভিযোগ করেছেন জোলাইবাড়ির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিদ্যুৎ চপলতা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য এলাকাবাসীর তরফ থেকে বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যাচ্ছে না৷ তাতে ক্ষুব্দ হয়ে এলাকার জনগণ শনিবার রাতে জোলাইবাড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ একদল উত্তেজিত জনতা বিদ্যুৎ নিগমের অফিসে হামলা এবং ভাঙচুর চালান৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ অবিলম্বে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top