নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার জোলাই বাড়িতে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ তারা অভিযোগ করেছেন জোলাইবাড়ির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিদ্যুৎ চপলতা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য এলাকাবাসীর তরফ থেকে বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যাচ্ছে না৷ তাতে ক্ষুব্দ হয়ে এলাকার জনগণ শনিবার রাতে জোলাইবাড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ একদল উত্তেজিত জনতা বিদ্যুৎ নিগমের অফিসে হামলা এবং ভাঙচুর চালান৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ অবিলম্বে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে জোলাইবাড়ির গ্রাহকদের ক্ষোভ
Tags:
Releated Posts
বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই
আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…
পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…
প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক
কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…
স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ
আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…


















