News Flash

  • Home
  • প্রধান খবর
  • জন্মজয়ন্তীতে সাভারকারকে শ্রদ্ধাঞ্জলি মোদীর, জাতীয়তাবাদের প্রতীক বললেন অমিত শাহ
Image

জন্মজয়ন্তীতে সাভারকারকে শ্রদ্ধাঞ্জলি মোদীর, জাতীয়তাবাদের প্রতীক বললেন অমিত শাহ

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): জন্মজয়ন্তীতে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাভারকরকে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ধরিত্রী মায়ের কর্মঠ বীর সন্তান সাভারকরকে জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

বীর সাভারকরকে জাতীয়তাবাদের প্রতীক আখ্যা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট অমিত শাহ লিখেছেন, “জাতীয়তাবাদের প্রতীক বীর সাভারকরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। কীভাবে দেশের জন্য বেঁচে থাকা যায়, তার একটি উৎকৃষ্ট উদাহরণ সাভারকরজির জীবন। তাঁর আত্মত্যাগী জীবন আমাদের অনুপ্রেরণা ও শক্তি দিয়ে যাবে।” অমিত শাহ টুইটে আরও লিখেছেন, “স্বাধীনতা আন্দোলনে তাঁর অতুলনীয় অবদান এবং সমাজ থেকে অস্পৃশ্যতা দূরীকরণে তাঁর প্রচেষ্টা কখনও ভোলার নয়।”

লন্ডনে থাকাকালীন সাভারকর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। সাভারকরকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়। তিনি নাৎসিবাদকে প্রশংসা করেছিলেন। তিনি হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের উপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top