News Flash

Image

বাইক দূর্ঘটনায় গুরুতর আহত মা ও ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ আবারো যান দুর্ঘটনায় আহত দুইজন৷ ঘটনা বৃদ্ধি নগর এলাকায় শুক্রবার বিকেলে৷ বৃদ্ধি নগর এলাকায় দ্রুতগামী ট্রাক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বাইকে থাকা মা এবং ছেলে৷ জানা যায় জিরানীয়া এলাকার বাসিন্দা রাজীব সরকার এবং তার মা ভজনা সরকার আগরতলা থেকে বাইকে করে জিরানিয়া নিজ বাড়ি ফেরার পথে বৃদ্ধি নগর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে৷ এতেই রক্তাক্ত হয়ে ছিটকে পড়ে রাস্তার পাশে ছেলে এবং মা৷ পরে স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে মা এবং ছেলে কে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য৷ বর্তমানে মা এবং ছেলের অবস্থা আশঙ্কাজনক৷ দুর্ঘটনার পরে স্থানীয়রা ঘাতক গাড়ি সহ চালককে  আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ জানা যায় এই দুর্ঘটনার ফলে রাজীব সরকারের একটি পা দু টুকরো হয়ে যায়৷

Releated Posts

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top