News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ভারতকে নতুন শক্তি, গতি ও দক্ষতা প্রদানের জন্য প্রযুক্তিই গুরুত্বপূর্ণ মাধ্যম : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ভারতকে নতুন শক্তি, গতি ও দক্ষতা প্রদানের জন্য প্রযুক্তিই গুরুত্বপূর্ণ মাধ্যম : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : একবিংশ শতাব্দীর নতুন ভারতে, দেশকে নতুন শক্তি, গতি এবং দক্ষতা প্রদানের জন্য প্রযুক্তিকেই গুরুত্বপূর্ণ মাধ্যম বানিয়েছি আমরা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির প্রগতি ময়দানে ‘ভারত ড্রোন মহোৎসব ২০২২’-এর সূচনা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “শেষ মাইল ডেলিভারি সুনিশ্চিত করতে, স্যাচুরেশনের দৃষ্টিকে এগিয়ে নিতে প্রযুক্তি অনেক সাহায্য করেছে। আমি জানি এই গতিতে এগিয়ে গেলেই আমরা অন্ত্যোদয়ের লক্ষ্য অর্জন করতে পারব।” এদিন প্রধানমন্ত্রী কিষাণ ড্রোন পাইলটদের সঙ্গে মতবিনিময় করবেন, খোলা আকাশে ড্রোন প্রদর্শনের সাক্ষী থাকেন এবং ড্রোন প্রদর্শনী কেন্দ্রে স্টার্টআপগুলির সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, “ড্রোন প্রযুক্তি নিয়ে ভারতে যে উৎসাহ দেখা যাচ্ছে তা বিস্ময়কর। এই যে উৎসাহ দেখা যাচ্ছে তা ভারতের ড্রোন সার্ভিস এবং ড্রোন ভিত্তিক শিল্পের প্রতিফলন। এই উৎসাহ ভারতে কর্মসংস্থান সৃষ্টির একটি উদীয়মান বৃহৎ সেক্টরের সম্ভাবনা দেখায়।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “ন্যূনতম সরকার ও সুশাসনের পথ অনুসরণ করে আমরা জীবনযাত্রার সহজতা, ব্যবসা করার সহজতাকে অগ্রাধিকার দিয়েছি। এই উৎসব শুধুমাত্র প্রযুক্তির নয়, নতুন ভারতের নতুন গভর্নেন্স, নতুন পরীক্ষা-নিরীক্ষার প্রতি অভূতপূর্ব ইতিবাচকতার উদযাপনও।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “প্রধানমন্ত্রী স্বামিত্ব যোজনার অধীনে দেশের গ্রামের প্রতিটি সম্পত্তির ডিজিটাল ম্যাপিং করা হচ্ছে। মানুষকে ডিজিটাল প্রপার্টি কার্ড দেওয়া হচ্ছে। এর ফলে বৈষম্য দূর হবে। এক্ষেত্রে ড্রোন বড় ভূমিকা পালন করেছে।” কৃষকদের সহায়তায় ড্রোনের উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, “ড্রোন প্রযুক্তি এখন আমাদের কৃষি সেক্টরকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। স্মার্ট প্রযুক্তি নির্ভর ড্রোন এতে দারুণ কাজে আসতে পারে। বিগত ৮ বছরের প্রচেষ্টার দরুণ প্রযুক্তির প্রতি কৃষকদের আস্থা অনেক বেড়েছে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “পূর্ববর্তী সময়ে প্রযুক্তি এবং সেই সম্পর্কিত আবিষ্কার শুধুমাত্র অভিজাত শ্রেণীর জন্য বিবেচনা করা হত। বর্তমানে আমরা সর্বপ্রথম জনসাধারণের কাছে প্রযুক্তি উপলব্ধ করছি। ড্রোন প্রযুক্তি এর একটি উদাহরণ। আমরা খুব অল্প সময়ের মধ্যে ড্রোনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top