News Flash

Image

আগরতলার বিভিন্ন জায়গায় সিআইটিইউর মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সহ অন্যান্য দাবিতে সিআইটিইউর উদ্যোগে বৃহস্পতিবার যোগেন্দ্রনগর, বনকুমারি, ড্রপ গেট সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ বনকুমারি থেকে প্রথমে মিছিলটি শুরু হয়৷ মিছিলটি যোগেন্দ্রনগর সহ এলাকা পরিদর্শন করে পুনরায় বনকুমারি পার্টি অফিসের সামনে এসে মিলিত হয়৷ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সিআইট ইউর রাজ্য কমিটির সদস্য  সমর চক্রবর্তী বলেন আগামী ২৮ ও ২৯ শে মে আগরতলা টাউন হলে সি আই টি ইউর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে৷ রাজ্য সম্মেলনকে সামনে রেখেই রাজ্যের সর্বত্র এ ধরনের মিছিল সংঘটিত করা৷ এ উপলক্ষে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউর রাজ্য কমিটির সদস্য সমর চক্রবর্তী বলেন বর্তমান সরকারের আমলে দেশে দ্রব্যমূল্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে৷ শুধু তাই নয় জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা রাজ্যজুড়ে এবং দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন বলেও জানান৷ সি আই টি ইউর প্রস্তাবিত রাজ্য সম্মেলনে শ্রমিক অংশের জনগণকে স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে সমর বাবু বলেন বর্তমান সরকারের আমলে লড়াই সংগ্রাম ছাড়া শ্রমিক মেহনতি মানুষের অধিকার স্থাপন করা যাবে না৷ বর্তমান সরকার মানুষের অর্জিত অধিকার হরণ করার চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে নিতে দাবি জানান৷ এদিকে  ড্রপ গেট এলাকাতেও একই দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা সৃজন দেব৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন৷ গণতন্ত্র পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানান৷ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শমিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top