News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া ফুটবলের দলবদল পর্বে

ঘরোয়া ফুটবলের দলবদল পর্বে

ব্যাপক সাড়া ৬ দিনে ১৫৯ জন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।। ঘরোয়া ফুটবলের দলবদল পর্বে এবারের মৌসুমে রেকর্ডসংখ্যক ফুটবলার  সামিল হয়েছেন। ছয় দিনে এ পর্যন্ত দলবদলের কথা জানিয়ে ১৫৯ জন স্বাক্ষর করেছেন। ষষ্ঠ দিনে আজ সর্বাধিক ৪৪ জন ফুটবলার বিভিন্ন ক্লাবের হয়ে খেলার জন্য সই করেছেন। আজ মূলতঃ ঘর গোছানোর কাজে নজর দিয়েছে ব্লাড মাউথ, লালবাহাদুর ব্যায়ামাগার, ইউনাইটেড বিএসটি, বীরেন্দ্র ক্লাবসহ বেশ কটি প্রথম সারির ক্লাব। সাহিল মিয়া, রাজু দাস ইউকেসিসি থেকে বিবেকানন্দ ক্লাবে গেলেন। এমডি আলী হোসেন নাইন বুলটস থেকে বিবেকানন্দ ক্লাবে গেলেন। ইউবিএসটিতে সই করলেন আলী আহমেদ, এমডি তুহিন ঊদিন, শাকিল মিয়া, রাকেশ মিয়া, এমডি জয়দুল ইসলাম। ব্লাডমাউথ ক্লাবে সই করলেন স্টিফেন ডারলং, লালওয়াং ডারলং, সেংজলা ডারলং, জেডলিয়ানা ডারলং, লালরিংসাঙ্গা ডারলং, প্রণব সরকার। ইউবিএসটিতে গেলেন মনি দেববর্মা, শ্যামা চরণ রিয়াং, রাহুল দাস, থাই সাঙ্গা ডারলং, অশোক হরিজন, অনুকৃত সেন, শিবা ধানুক, সঞ্জীব ধানুক, দীপঙ্কর ঘোষ। বিশাল জমাতিয়া মৌচাক থেকে গেলেন আনন্দ ভবনে। দেবজিত সেন, শুভ্রজিৎ  দেববর্মা গেলেন বিবেকানন্দ ক্লাবে। অলক জমাতিয়া, শুভম চৌধুরী  করলেন বীরেন্দ্র ক্লাবে সই। কিল্লা মর্নিং ক্লাবে সই করলেন রেণুকা ধানুক, অরুণ দেবী জমাতিয়া, দ্রৌপদি জমাতিয়া, সুয়ারী জমাতিয়া, সামন্তী জমাতিয়া। ইউকেসিসি-তে সই করলো হৃদয় ত্রিপুরা, সিমন্থা ডারলং, কৃষ্ণ চন্দ্র দেবনাথ, সঞ্জয় দেবনাথ, রঞ্জিত সেন। ব্লাডমাউথ ক্লাবে সই করলেন রাম নবীন ব্রত জমাতিয়া, জেড লিয়ানা ডারলং। অয়ন সিল করলো আনন্দ ভবনে। এবারকার দলবদলের বহর দেখে মাঠে দর্শকরা ভালো খেলা উপভোগ করবেন বলে অনুমান করা যাচ্ছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top