News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রীর বাড়িতে ইডি-র তল্লাশি ও জেরা, কেন্দ্রকে বিঁধলেন রাউত ও অজিত
Image

মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রীর বাড়িতে ইডি-র তল্লাশি ও জেরা, কেন্দ্রকে বিঁধলেন রাউত ও অজিত

মুম্বই, ২৬ মে (হি.স.): অর্থ তছরুপ মামলায় মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী ও শিবসেনা নেতা অনিল পরবের বাসভবনে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে মুম্বইয়ে অনিল পরবের বাসভবনে তল্লাশি চালায় ইডি, মন্ত্রীকে এদিন জিজ্ঞাসাবাদও করেছেন ইডি-র তদন্তকারীরা। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের আর্থিক তছরুপের তদন্তকারী সংস্থা এদিন শিবসেনা নেতা তথা মন্ত্রী অনিল পরবের বাড়ি ছাড়াও পুণে ও ডাপোলিতে তল্লাশি চালিয়েছে। ইডি সূত্রের খবর, অনিল পরবকে এদিন অর্থ তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান।

মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী ও শিবসেনা নেতা অনিল পরবের বাসভবনে ইডি-র তল্লাশি অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। সঞ্জয় রাউত বলেছেন, “আমরা অনিল পরবের পাশে আছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি। এটা মহারাষ্ট্র সরকারকে হেয় করার ষড়যন্ত্র মাত্র।” আবার অজিত পওয়ার বলেছেন, “তল্লাশি চালানোর অধিকার রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির। কিন্তু, ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় তাঁদের। মন্ত্রী অনিল পরবের বিরুদ্ধে কেন এই পদক্ষেপ নেওয়া হল জানি না। আমি শুধু বলতে চাই, যে কোনও কাজ স্বচ্ছভাবে হওয়া উচিত।”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top