News Flash

  • Home
  • বিদেশ
  • Fire: সেনেগালের হাসপাতালে শর্টসার্কিটের ফলে আগুন, মৃত্যু ১১টি সদ্যোজাত শিশুর
Image

Fire: সেনেগালের হাসপাতালে শর্টসার্কিটের ফলে আগুন, মৃত্যু ১১টি সদ্যোজাত শিশুর

ডাকার, ২৬ মে (হি.স.): সেনেগালের পশ্চিমাঞ্চলীয় শহর টিভাউয়ানে একটি হাসপাতালে আগুনে প্রাণ হারাল ১১টি নবজাতক শিশু। সে দেশের প্রেসিডেন্ট ম্যাকি সল বলেছেন, “সরকারি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতক শিশুর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত।” রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে টিভাউয়ানে শহরে একটি আঞ্চলিক হাসপাতালের নিও-নেটাল বিভাগে আগুন লাগে, সেই অগ্নিকাণ্ডে ১১টি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।

টিভাউয়ানে শহরের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালে এই মর্মান্তিক আগুন লাগার ঘটনাটি ঘটেছে। সেনেগালের সময় অনুযায়ী বুধবার মধ্যরাতের কিছু আগে ১১টি শিশুর মৃত্যুর দুঃসংবাদ জানান সে দেশের প্রেসিডেন্ট। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্টসার্কিটের কারণেই আগুন লাগে। শহরের মেয়র ডেম্বা দিওপ বলেছেন, “তিনটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে।”

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top