News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Chief Minister : ডিমা হাসাও জেলাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে সৰ্বশক্তি প্ৰয়োগ প্রশাসন ও উকাপা পরিষদের
Image

Chief Minister : ডিমা হাসাও জেলাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে সৰ্বশক্তি প্ৰয়োগ প্রশাসন ও উকাপা পরিষদের

হাফলং (অসম), ২৫ মে (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগে প্ৰভাবিত ডিমা হাসাও জেলার চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। তবে আবহওয়া কিছুটা অনুকূলে আসায় এবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও। পাহাড়ি জেলাকে ছন্দে ফেরাতে দিনরাত এক করে জেলা প্রশাসন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদ চেষ্টার কোনও ত্রুটি রাখছে না।

জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করে তুলতে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ খোদ মাঠে নেমেছেন। বুধবার জেলাশাসক নাজরিন আহমেদ মহকুমা সদর মাইবাঙের ভূমিঙ্খলন এলাকা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে সব কিছু খতিয়ে দেখেন। তাছাড়া মাইবাঙে বেশ কয়েকটি ত্ৰাণশিবিরে গিয়ে দুর্গতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সব সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন।

উল্লেখ্য, মঙ্গলবার হাফলঙে ঝটিকা সফরে এসে জেলার সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জেলা প্রশাসন ও পার্বত্য পরিষদ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, বন্যা ও ভূমিঙ্খলনে ক্ষতিগ্রস্তদের যাতে কোনও ধরনের অসুবিধা না হয় এবং পর্যাপ্ত পরিমাণে যাতে ত্রাণ সামগ্রী প্রদান করা হয় সে ব্যাপারে কড় নজর রাখতে। তাছাড়া জেলার বিধ্বস্ত সব পথঘাটগুলি যাতে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করে গ্রাম শহরের যোগাযোগ সচল করে তোলা হয়, তার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top