News Flash

Image

Suicide : আরও এক চাকরিচ্যুত শিক্ষিকার আত্মহতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ মানসিক অবসাদে আত্মহত্যা করল এক চাকরিচ্যুত শিক্ষিকা৷ আত্মঘাতী চাকুরীচ্যুত শিক্ষিকার নাম সুপর্ণা দে৷ বাড়ি রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বনকুমারি সাহাপাড়া৷ বুধবার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ জানা যায় বুধবার চাকরিচ্যুত শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজনরা৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷

পারিবারিক সূত্রে জানা গেছে তাদের সংসারে কোন ঝামেলা ছিল না৷ আশঙ্কা করা হচ্ছে চাকুরিচ্যুতির পর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ায় ওই শিক্ষিকা আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ চাকরিচ্যুত আরো এক শিক্ষিকার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা সংশ্লিষ্টদের পরিবার-পরিজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়৷ একের পর এক মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মহননের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকার চাকরীচ্যুত শিক্ষকদের নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার কারণেই একের পর এক শিক্ষক-শিক্ষিকা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ তারা জানতে চান আর কত জনের প্রাণ বেঘোরে ঝড়ে যাওয়ার পর সরকারের কঠিন হৃদয় সদয় হবে৷

উল্লেখ্য চাকরিচ্যুত শিক্ষকদের পরিবার গুলো খুবই অসহায় অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের সংগঠনের তরফ থেকে বারবার রাজ্য সরকারের কাছে নিযুক্তির দাবি জানিয়ে তারা ব্যর্থ হয়েছেন৷ এমনকি চাকরির দাবিতে আন্দোলন করতে গেলে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে৷ চাকরিচ্যুত শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে পারছেন না বলেও অভিযোগ৷ অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া কিংবা নতুন করে চাকুরীতে নিযুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে রাজ্য সরকারের প্রতি পুনরায় দাবি জানানো হয়েছে৷

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top