News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৬ মে চেন্নাইতে ১,১৫২টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, হায়দরাবাদেও রয়েছে কর্মসূচি
Image

২৬ মে চেন্নাইতে ১,১৫২টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, হায়দরাবাদেও রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): বৃহস্পতিবার, ২৬ মে হায়দরাবাদ ও চেন্নাই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ ভারতের এই দুই শহরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। চেন্নাইয়ে ৩১,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের ১১টি প্রকল্প দেশকে উৎসর্গ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি হায়দরাবাদে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস (আইএসবি)-র ২০ বছর পূর্ণ হওয়ার উদযাপনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দফতর থেকে বিবৃতিতে জানানো হয়েছে, পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী চেন্নাইতে ৩১,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের ১১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং দেশকে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলি আর্থ-সামাজিক সমৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে উন্নতিসাধনে সহায়ক হবে। চেন্নাইতে লাইট হাউস প্রকল্পের অংশ হিসাবে নির্মিত ১,১৫২টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যা প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবানের অধীনে ১১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত।

প্রসঙ্গত, ২০২১ সালে ১ জানুয়ারি দেশজুড়ে ৬টি সাইটে লাইট হাউস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। ওই দিনই হায়দরাবাদে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস (আইএসবি)-র ২০ বছর পূর্ণ হওয়ার উদযাপনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top