News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • BSF : কাছাড় ও করিমগঞ্জের বন্যা-প্ৰভাবিত বিএসএফ ক্যাম্পগুলির সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিলেন আইজি মৃদুল
Image

BSF : কাছাড় ও করিমগঞ্জের বন্যা-প্ৰভাবিত বিএসএফ ক্যাম্পগুলির সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিলেন আইজি মৃদুল

করিমগঞ্জ (অসম), ২৩ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার বন্যাক্রান্ত বিএসএফ ক্যাম্পগুলির সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে আজ সোমবার একদিনের সফরে এসেছেন ইনস্পেক্টর জেনারেল (আইজি) মৃদুল সনোয়াল। সাম্প্রতিক বন্যায় জেলার বিভিন্ন বিএসএফ ক্যাম্প সহ বর্ডার রোডের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। সেই সঙ্গে বন্যার সুযোগ নিয়ে কুড়িজনের একটি বাংলাদেশি অনুপ্রবেশকারী দল শুক্রবার রাতে শহরের স্টিমারঘাট দিয়ে শহরে প্রবেশ করার চেষ্টা করেছিল। যদিও স্থানীয় জনগণের তৎপরতায় বাংলাদেশি দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। সে ঘটনাও খতিয়ে দেখেছেন বিএসএফের আইজি সনোয়াল।

করিমগঞ্জ সফরকালে বিএসএফের ইনস্পেক্টর জেনারেল মৃদুল সনোয়াল ০৭ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিক্রম সিং সহ বিভিন্ন বিওপির কোম্পানি কমান্ডেন্টদের সঙ্গে নিয়ে স্টিমারঘাট রোডের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশি দুষ্কৃতকারীরা কীভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল সে বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন তিনি।

করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ সহ কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যাতে সংগঠিত না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে ০৭ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিক্রম সিংকে কড়া নির্দেশ দিয়ে যান ইনস্পেক্টর জেনারেল মৃদুল সনোয়াল। এদিন তিনি শহর লাগোয়া বন্যাক্রান্ত স্টিমারঘাট সহ চাঁদশ্রীকোণা, জগন্নাথী, চড়াকুড়ি ও জবাইনপুর বিওপির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। সেই সঙ্গে বন্যা বিধ্বস্ত জেলার বিভিন্ন বর্ডার রোডের হালহকিকতও পরিদর্শন করেছেন সনোয়ান।

উল্লেখ্য বিএসএফের ইনস্পেক্টর জেনারেল মৃদুল সনোয়াল এদিন কাছাড় জেলার কাটিগড়ায় অবস্থিত বন্যাক্রান্ত তিনটি বিওপির সার্বিক পরিস্থিতিও সরেজমিনে পরিদর্শন করেছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top