News Flash

  • Home
  • প্রধান খবর
  • Suspended : কেদারনাথ যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড, ভারী বৃষ্টির সতর্কতা জারি
Image

Suspended : কেদারনাথ যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড, ভারী বৃষ্টির সতর্কতা জারি

দেহরাদুন, ২৩ মে (হি.স.) : দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না উত্তরাখণ্ড সরকার। তাই কেদারনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার সকাল থেকে রুদ্রপ্রয়াদে তাপমাত্রা নামতে শুরু করে। রবিবারে তুষারপাতও হয়েছে। চরম আবহাওয়ার মধ্যেও পুণ্যার্থীদের ঢল কমেনি। তার উপরে দু’দিন বৃষ্টির সতর্কতা জারি করায় পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। তাই আগেভাগেই কেদারনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার।রুদ্রপ্রয়াগের সিও প্রমোদ কুমার জানিয়েছেন, যাঁরা হেঁটে কেদারনাথে যাচ্ছেন তাঁদের আপাতত যেতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে হোটেলে ফিরে যাওয়ার জন্য।


তিনি বলেন, “দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গুপ্তকাশী থেকে আসা পাঁচ হাজার পুণ্যার্থীকে আটকে দেওয়া হয়েছে। হেলিকপ্টার পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top