News Flash

Image

Death : বিষধর সাপের কামড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ সাপের কামড়ের জীবনদায়ী ওষুধগুলির স্বল্পতা রয়েছে মহাকুমা হাসপাতাল গুলোতে৷ বারবারই এই ওষুধের স্বল্পতার কারণে মৃত্যুর চিত্র উঠে আসে হাসপাতালগুলি থেকে৷ আবারো বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু এক মহিলার৷ মূলত মহকুমা হাসপাতালে সাপের কামড়ের ঔষধ না থাকার কারণেই এই মৃত্যু বলে অভিযোগ মৃতের আত্মীয়-পরিজনদের৷

ঘটনার বিবরণে জানা যায়, রাতে ঘুমের মধ্যে বিছানায় বিষাক্ত সাপ কামড় দেয় এক মহিলাকে৷ মৃত মহিলার নাম সুচিত্রা দেববর্মা৷ ঘটনা তেলিয়ামুড়ার তুই চাকমা পাড়া এলাকায়৷ গুরুতর অসুস্থ মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালে৷ সেখান থেকে অবস্থার অবনতি ঘটনায় রবিবার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এদিন বিকেলে জিবিতে মৃত্যু হয় সুচিত্রা দেববর্মা নামে ওই মহিলার৷ পরে সোমবার ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷

পরিবারের সদস্যদের দাবি কোবড়া প্রজাতির সাপ ঘুমের মধ্যে কামড়ায় সুচিত্রা দেববর্মাকে৷ তারা সাপটিকে বিছানা থেকেই উদ্ধার করে৷ তবে বিষাক্ত সাপের কামড়ের জীবন দায়ী ওষুধ মহকুমা হাসপাতালে না থাকার কারনেই ফের একবার মৃত্যু হল রোগীর৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top