News Flash

  • Home
  • দেশ
  • মাঙ্কিপক্স মোকাবিলায় মুম্বই বিমানবন্দরে স্ক্রিনিং, আইসলেশনের জন্য আলাদা ওয়ার্ড
Image

মাঙ্কিপক্স মোকাবিলায় মুম্বই বিমানবন্দরে স্ক্রিনিং, আইসলেশনের জন্য আলাদা ওয়ার্ড

মুম্বই, ২৩ মে (হি.স.) : বেশকিছু দেশে ক্রমশই বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। তাই মাঙ্কিপক্স ঠেকাতে আগে থেকেই বিশেষ ব্যবস্থা নিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন। সোমবার থেকেই মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ জাতীয় এবং আন্তর্জাতিক বিমানে আসা যাত্রীদের স্ক্রিনিং করতে শুরু করেছে। এক্ষেত্রে যাঁদের সামান্য কোনও লক্ষণ দেখা যাচ্ছে, তাঁদের কস্তুরবা হাসপাতালে ২৮টি শয্যার আলাদা ওয়ার্ডও তৈরি করা হয়েছে। একই সঙ্গে উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে।

এক দেশ থেকে আরেক দেশে ক্রমেই ছড়িয়ে পড়ছে মাঙ্কি পক্সের প্রভাব। এই পরিস্থিতিতে ভারতে যাতে মাঙ্কি পক্স ছড়িয়ে না পড়ে তার জন্য চালানো হচ্ছে নজরদারি। মাঙ্কি পক্স রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top