News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনইসি কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা
Image

এনইসি কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা

টোকিও, ২৩ মে (হি.স.) : জাপানের রাজধানী টোকিও-তে এনইসি কর্পোরেশনের চেয়ারম্যান নোবুহিরো এন্ডোর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও-তে এনইসি কর্পোরেশনের চেয়ারম্যান নোবুহিরো এন্ডোর সঙ্গে দেখা করেছেন। ভারতের টেলিকমিউনিকেশন সেক্টরে এনইসি-র ভূমিকার প্রশংসার পাশাপাশি ভারতে নতুন এবং উদীয়মান প্রযুক্তির সুযোগ নিয়ে আলোচনা করেছেন তাঁরা।

বিদেশমন্ত্রক আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভারতের টেলিকমিউনিকেশন সেক্টরে, বিশেষ করে চেন্নাই-আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং কোচি-লাক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ ওএফসি প্রকল্পগুলি হাতে নেওয়ার ক্ষেত্রে এনইসি-র ভূমিকার প্রশংসা করেছেন। তিনি প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের অধীনে বিনিয়োগের সুযোগগুলিও তুলে ধরেন। উভয়ে শিল্পোন্নয়ন, কর এবং শ্রম-সহ ভারতে ব্যবসা সহজ করার জন্য গৃহীত বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করেছেন।”

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top