News Flash

  • Home
  • বিদেশ
  • অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে শপথ অ্যান্থনির, কোয়াড সম্মেলনে যোগ দিতে আসছেন জাপান
Image

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে শপথ অ্যান্থনির, কোয়াড সম্মেলনে যোগ দিতে আসছেন জাপান

সিডনি, ২৩ মে (হি.স.): অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ। সোমবার ক্যানবেরায় ৫৯ বছরের অ্যালবানিজকে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে শপথ বাক্য পাঠ করানো হয়। লেবার পার্টির সেনেটর পেনি ওয়াং নতুন বিদেশ মন্ত্রী হয়েছেন। রিচার্ড মার্লেস উপ-প্রধানমন্ত্রী হচ্ছেন। অর্থমন্ত্রকের দায়িত্বে আসছেন কেটি গ্যালাঘের। অস্ট্রেলিয়ার ৩১ তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি আলবানিজ।

জাপানের রাজধানী টোকিও-তে আয়োজিত কোয়াড শিখর সম্মেলনকে সামনে রেখে তড়িঘড়ি শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৭ সালে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এই কৌশলগত নিরাপত্তামূলক জোট গঠন করা হয়। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে অংশ নিতেই তড়িঘড়ি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ। পরে তিনি জানিয়েছেন, বিদেশমন্ত্রী পেনি ওয়াং-এর সঙ্গে কোয়াড লিডারস সামিটে যোগ দিতে জাপানে যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ ফোরামে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। আমি জাপানের প্রধানমন্ত্রী কিশিদা, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top