News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: স্বাস্থ্যকর ভারত গড়ার অগ্রভাগে আশা কর্মীরা, তাঁদের নিষ্ঠা ও সঙ্কল্প প্রশংসনীয় : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: স্বাস্থ্যকর ভারত গড়ার অগ্রভাগে আশা কর্মীরা, তাঁদের নিষ্ঠা ও সঙ্কল্প প্রশংসনীয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালকের গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আশা কর্মীরা। আশা কর্মীদের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সুস্থ ভারত নিশ্চিত করার ক্ষেত্রে সামনের সারিতে রয়েছেন আশা কর্মীরা, তাঁদের নিষ্ঠা ও সঙ্কল্প প্রশংসনীয়। প্রসঙ্গত, গ্রামীণ এলাকার দরিদ্র মানুষদের মধ্যে স্বাস্থ্য সুবিধা প্রধান, করোনা মহামারীর সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য আশা কর্মীদের এই সম্মান দেওয়া হয়েছে। আশা কর্মীদের সম্মানিত করার পর হু-এর মহাপরিচালক ডাঃ টেড্রস আধানম ঘেব্রেইসাস বলেন, “পুরস্কার বিজয়ীদের মধ্যে মানবতার প্রতি নিবেদন ও নিঃস্বার্থ সেবা অন্তর্ভুক্ত রয়েছে।”

ভারতের আশা কর্মীদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী সোমবার সকালে টুইট করে লিখেছেন, “আশা কর্মীদের পুরো টিমকে হু মহাপরিচালকের গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ডে ভূষিত করায় আনন্দিত। সমস্ত আশা কর্মীদের অভিনন্দন। সুস্থ ভারত নিশ্চিত করার ক্ষেত্রে সামনের সারিতে রয়েছেন আশা কর্মীরা, তাঁদের নিষ্ঠা ও সঙ্কল্প প্রশংসনীয়।” আশা কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াও।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top