News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : সেকেরকোট বাজার থেকে প্রকাশ্যে সুকটি চুরি
Image

Thief : সেকেরকোট বাজার থেকে প্রকাশ্যে সুকটি চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ আমতলী থানা এলাকার সেকেরকোট বাজার থেকে প্রকাশ্য দিবালোকে একটি সুকটি চুরি হয়ে গেছে৷ সুকটির মালিকের নাম পিংকু দেব৷ জানা যায় ওই ব্যক্তি সেকেরকোট বাজারে সুকটি টি লক করে দোকানে কিছু জিনিসপত্র ক্রয় করতে গিয়েছিল৷ ফিরে এসে লক্ষ করে তার সুকটি টি সেখানে নেই৷ আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে সুকটিতে না পেয়ে বিষয়টি আমতলী থানার পুলিশকে জানায়৷

স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে৷ সিসি ক্যামেরায় দেখা গেছে দুই যুবক ওই সুকটি সেখান থেকে নিয়ে গেছে৷ এই চাঞ্চল্যকর ঘটনা সেকেরকোট বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে সংবাদ লেখার সময় পর্যন্ত সুকটি উদ্ধার কিংবা সুকটি চোরদের আটক করতে পারেনি পুলিশ৷

আমতলী থানা সূত্রে জানানো হয়েছে এ বিষয়ে সব কটি থানা পুলিশ ফাঁড়ি সহ নিরাপত্তাকর্মীদের সতর্ক করা হয়েছে৷ পুলিশ আশা প্রকাশ করেছে শীঘ্রই তারা সুকটি টি উদ্ধার করতে সক্ষম হবে৷

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top