News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: আগামীকাল দু’দিনের অরুণাচল সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

Amit Shah: আগামীকাল দু’দিনের অরুণাচল সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : আগামীকাল শনিবার থেকে দুদিনের সফরে অরুণাচল প্রদেশে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্ব রাজ্যে ২১ মে থেকে ২২ মে পর্যন্ত দুদিনের সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী জনসাধারণের অনুষ্ঠানে যোগ দেবেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবি) এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) এর কর্মীদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সীমান্ত রক্ষা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সকাল ১১.৪০ টায় রাজ্যে তার প্রথম সফরে অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় ‘স্বর্ণ জয়ন্তী সমারোহ’-তে যোগ দেবেন বলে কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে দুপুর ২.৪৫ মিনিটেলোহিত জেলার পরশুরাম কুণ্ড পরিদর্শন করবেন।

দ্বিতীয় দিনে তিনি অরুণাচল প্রদেশের নামসাই শহরে সকাল সাড়ে ৯ টায় সামাজিক সংগঠনগুলির সঙ্গে দেখা করবেন এবং পরে এলাকার গোল্ডেন প্যাগোডা মন্দিরে প্রার্থনা করবেন। পরে তিনি একটি জনসভায় ভাষণ দেবেন এবং রবিবার সকাল ১১টায় নামসাই এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top