News Flash

  • Home
  • প্রধান খবর
  • লালুর নামে দুর্নীতির নতুন মামলা, বিহার ও দিল্লির ১৭টি ঠিকানায় সিবিআই তল্লাশি
Image

লালুর নামে দুর্নীতির নতুন মামলা, বিহার ও দিল্লির ১৭টি ঠিকানায় সিবিআই তল্লাশি

পাটনা, ২০ মে (হি.স.): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লালু ছাড়াও তাঁর মেয়ের নামেও মামলা দায়ের করেছে সিবিআই। রেলে চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে লালুর বিরুদ্ধে। দায়েরও হয়েছে মামলা। সেই মামলায় শুক্রবার রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠাতা লালুর পাটনার বাড়ি-সহ ১৭টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিবিআই। বিহার ও দিল্লির মোট ১৭টি ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে।

অসুস্থতার জন্য দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছিল লালু প্রসাদ যাদবকে। এইমস ছেড়ে দেওয়ার পর দিল্লিতে মেয়ে মিসা ভারতীর বাড়িতে ছিলেন প্রবীণ রাজনীতিক। এর মধ্যেই ফের নয়া মামলায় তাঁর বিপদ বাড়ল। সূত্রের খবর, রেলে চাকরির জন্য জমি সংক্রান্ত দুর্নীতির মামলা দায়ের হয়েছে লালুর বিরুদ্ধে। লালুর বিরুদ্ধে নতুন এই মামলার প্রেক্ষিতে আরজেডি নেতা অলোক মেহতা বলেছেন, “একটি শক্তিশালী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা। সিবিআই-এর নির্দেশ ও পদক্ষেপ সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top