News Flash

  • Home
  • প্রধান খবর
  • Azam Khan : সীতাপুর জেল থেকে বেরোলেন আজম খান, দীর্ঘ ২৭ মাস পর স্বস্তি পেলেন সপা নেতা
Image

Azam Khan : সীতাপুর জেল থেকে বেরোলেন আজম খান, দীর্ঘ ২৭ মাস পর স্বস্তি পেলেন সপা নেতা

সীতাপুর, ২০ মে (হি.স.): দীর্ঘ ২৭ মাস পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন সমাজবাদী পার্টি (সপা)-র নেতা আজম খান। শুক্রবার সকালে সীতাপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন আজম খান। রামপুরের কোতোয়ালি থানার একটি প্রতারণা মামলায় বৃহস্পতিবারই আজম খানকে জামিন প্রদান করেছিল সুপ্রিম কোর্ট। এরপর রামপুর আদালত আজম খানের মুক্তির আদেশ জারি করে। বৃহস্পতিবার রাতে মুক্তির আদেশ সীতাপুর কারাগারে পাঠানো হয়। এরপর শুক্রবার সকালে তিনি সীতাপুর জেলা জেল থেকে বেরিয়ে আসেন। আজম খানকে নিতে যান তাঁর দুই ছেলে আবদুল্লা ও আদিব। এছাড়াও তাঁর বহু সমর্থক জেলের বাইরে উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করেন আজম খান।

দীর্ঘ ২৭ মাস উত্তর প্রদেশের সীতাপুর জেলা কারাগারে ছিলেন আজম খান৷ তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অধিকাংশই জমি অধিগ্রহণ সংক্রান্ত৷ সমাজবাদী পার্টির নেতার বিরুদ্ধে মোট ৮৮টি মামলা রয়েছে৷ কিন্তু কিছুদিন আগে তাঁর জামিনের আবেদনের বিলম্ব শুনানি নিয়ে উষ্মা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট৷ জানিয়েছিল, এটা বিচারব্যবস্থার সঙ্গে প্রতারণা৷ বৃহস্পতিবারই আজম খানকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত জামিনের জন্য আবেদন করার স্বাধীনতাও দেওয়া হয় আজম খানকে, রামপুর আদালত আজম খানের মুক্তির আদেশ জারি করে। এরপর শুক্রবার সকালে জেল থেকে বেরোলেন আজম খান।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top