News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Ashok Singhal : অসম : বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে বায়ুসেনার কার্গো বিমানে শিলচর গেলেন মন্ত্রী অশোক
Image

Ashok Singhal : অসম : বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে বায়ুসেনার কার্গো বিমানে শিলচর গেলেন মন্ত্রী অশোক

গুয়াহাটি, ১৯ মে (হি.স.) : বরাক উপত্যকায় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে বায়ুসেনার কার্গো বিমানে শিলচর গেলেন রাজ্যের নগরোন্নয়ন ও জলসেচ দফতরের মন্ত্রী অশোক সিংঘল। কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে কাছাড়ের জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রীগুলি নিয়ে যাওয়া হবে শিলচর। সেখানে তাঁর উপস্থিতিতে বিভিন্ন স্থানে সামগ্রীগুলি পাঠাবে জেলা প্রশাসন।

অসমের ২৭টি জেলা বন্যার জবে ভাসছে। পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ বরাক উপত্যকার তিন জেলা কাছাড়-করিমগঞ্জ-হাইলাকান্দি, ডিমা হাসাও এবং হোজাই জেলা। ডিমা হাসাওয়ের বুক চিরে ধাবিত পাহাড় লাইনের ৫০টি স্থানে ভূমিধস ও পাহাড়ি মাটি-কাদার স্রোতে বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাক। নিউ হাফলং এবং ডিটকছড়া রেলস্টশনের বিস্তর ক্ষতি করেছে দুর্যোগ। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়েছে পাহাড় লাইন। তাছাড়া মেঘালয়ের বুক চিরে ধাবিত জাতীয় সড়কও বন্ধ। তাই বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের এক অংশে পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারছে না। অসংখ্য মানুষও যাতায়াত করতে পারছেন না ওই দুই পথ দিয়ে।

এমতাবস্থায় বরাক উপত্যকায় খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছে রাজ্যের সরকার। এ সম্পর্কে রাজ্যের শীর্ষ আধিকারিক, মন্ত্রীবর্গ, সেনা ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গতকাল রাতে এক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বৈঠকের পর রাতেই এক সাংবাদিক সম্মেলনে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top