News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Amara Bangali : বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় আমরা বাঙালি দলের তরফে
Image

Amara Bangali : বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় আমরা বাঙালি দলের তরফে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ বৃহস্পতিবার বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় আমরা বাঙালি দলের তরফ থেকে৷ এদিনের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল৷ এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলা ভাষা শহীদদের স্মরণ করা হয়৷


তারপরে আমরা বাঙালি দলের কার্যকর্তারা বাংলা  ভাষা রক্ষার জন্য স্লোগান দিতে থাকেন৷ হিন্দি ভাষাকে বাদ দিয়ে বাংলা ভাষাকে সম্মান দিতে হবে-এই সম্পর্কিত প্লেকার্ড গলায় ঝুলিয়ে এদের বিক্ষোভ প্রদর্শন করেন আমরা বাঙালি দলের কার্য কর্তারা৷ সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, রাজ্যে গণতন্ত্র নেই৷ বর্তমান সরকার বাংলা ভাষাকে অবদমন করছে৷ প্রত্যেকটি জায়গায়, শিক্ষা ক্ষেত্রে বাংলা ভাষা আজ অবমাননার শিকার৷ বাংলা ভাষাকে আমাদের প্রথম ভাষা হিসেবে গ্রহন করার দাবি জানানো হয় এদিন৷ এছাড়াও বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় এদিন কার্য কর্তারা৷ বিরোধীদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে৷ সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন এদিন গৌরাঙ্গ রুদ্র পাল৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top