News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য সিনিয়র ক্রিকেট : দুরন্ত দেবপ্রসাদ অনায়াসেই সেমিফাইনালে কৈলাসহর
Image

Cricket : রাজ্য সিনিয়র ক্রিকেট : দুরন্ত দেবপ্রসাদ অনায়াসেই সেমিফাইনালে কৈলাসহর

কৈলাসহর-‌২৯৩/‌৯

আমবাসা-‌১২১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। শেষ দল হিসাবে সেমিফাইনালে উঠলো কৈলাসহর মহকুমা। অনেকটা সহজেই পরাজিত করলো আমবাসা মহকুমাকে। রাজ্য সিনিয়র ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে কৈলাসহর মহকুমা ১৭২ রানের বড় ব্যবধানে পরাজিত করে আমবাসা মহকুমাকে। ত্রিপুরা দলের প্রাক্তন ক্রিকেটার দেবপ্রসাদ সিনহার অলরাউন্ড পারফরম্যান্স কৈলাসহরকে সেমিফাইনালে তুলতে মূখ্য ভূমিকা নেয়। কৈলাসহরের গড়া ২৯৩ রানের জবাবে আমবাসা ১২১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবপ্রসাদ প্রথমে ব্যাট হাতে ৭১ রান করার পর বল হাতে ৪ উইকেট নিয়েছেন।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে কৈলাসহর মহকুমা ২৯২ রান করে। প্রাথমিক বিপর্যয়ের পর এদিন ২২ গজে দলকে টেনে তুলতে মূখ্য ভূমিকা নেন মহম্মদ ইস্তেহার এবং দেবপ্রসাদ সিনহা। ওই জুটি ঠান্ডা মাথায় বিপক্ষের যাবতীয় আক্রমণের মোকাবেলা করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে। দেবপ্রসাদ ৫৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১, মহম্মদ ইস্তেহার ১০১ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬০,মহম্মদ আলবাহার ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩,অর্কপ্রভ সিনহা ৩৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, সৈকত দাশগুপ্ত ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, স্বরুপ পাল ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং সেন্টু সরকার ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান।আমবাসার পক্ষে উত্তম কলই (‌৩/‌৪২) এবং মনিষ রুদ্র পাল (‌২/‌৫১) সফল বোলার।

জবাবে খেলতে নেমে দেবপ্রসাদ সিনহার (‌৪/‌৩৪) ভেলকিতে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় আমবাসা মহকুমা। ২২ গজে কৈলাসহরের বোলারদের সাড়াশি আক্রমণের মুখে আমবাসার কোনও ব্যাটসম্যানই তেমন প্রতিরোধ গনে তুলতে পারেননি। দলের পক্ষে বিশ্বজিৎ চক্রবর্তী ৪৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৩৬, সাগর দেব ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩,মনিষ রুদ্র পাল ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং রাহুল পাল২২ ৫৯ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। কৈলাসহরের পক্ষে দেবপ্রসাদ ছাড়া বিপ্রজিৎ দেবকানঙ্গ (‌২/‌১৬) এবং সৈকত দাশগুপ্ত (‌২/‌২৪) সফল বোলার। ‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top