News Flash

Image

Arrested : ড্রাগস সহ দুই যুবক আটক তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় ড্রাগস সহ দুইযুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাদের কাছ থেকে ড্রাগস উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার বেলা দশটা নাগাদ ওই দুই যুবককে এলাকায় অসংলগ্ণ অবস্থায় ঘোরাফেরা করতে দেখতে স্থানীয় বাসিন্দারা তাদেরকে আটক করেন৷ তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ড্রাগস এর কৌটা ও সিরিঞ্জ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ তাদেরকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়৷

খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের ছুটে এসে ড্রাগস সেবনকারী ওই দুই যুবককে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়৷ গামাই বাড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকায় ড্রাগসের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ তাতে ওই এলাকার যুব সমাজের মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ ড্রাগস ব্যবসায়ী এবং ড্রাগসের সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন৷

Releated Posts

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top