News Flash

  • Home
  • প্রধান খবর
  • Badrinath Yatra : বৃষ্টি থামতেই আবহাওয়ার উন্নতি; ফের শুরু বদ্রীনাথ যাত্রা, স্বস্তি পেলেন আটকে থাকা পুণ্যার্থীরা
Image

Badrinath Yatra : বৃষ্টি থামতেই আবহাওয়ার উন্নতি; ফের শুরু বদ্রীনাথ যাত্রা, স্বস্তি পেলেন আটকে থাকা পুণ্যার্থীরা

চামোলি, ১৭ মে (হি.স.): প্রবল বৃষ্টির কারণে সোমবার রাতে বদ্রীনাথ থেকে পুণ্যার্থীদের আসা-যাওয়া বন্ধ করে দিয়েছিল প্রশাসন। বৃষ্টি থাকতেই আবহাওয়ার উন্নতি হয়েছে, এরপর মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে বদ্রীনাথ যাত্রা। স্বস্তি পেয়েছেন বদ্রীনাথে আটকে থাকা পুণ্যার্থীরা। চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বদ্রীনাথ থেকে ১১৫টি গাড়ি নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে, প্রবল বৃষ্টির কারণে সোমবার রাত থেকে গাড়িগুলি আটকে ছিল। সোমবার পিপলকোটি, চামোলি, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং গউচর, গোবিন্দঘাটে তীর্থযাত্রীদের থামানো হয়েছিল।

প্রবল বৃষ্টির কারণে সোমবার হনূমান চট্টির কাছে পাহাড় থেকে গড়িয়ে আসছিল পাথর। তাই বদ্রীনাথ থেকে পুণ্যার্থীদের আসা-যাওয়া বন্ধ করে দিয়েছিল প্রশাসন। সারারাত বদ্রীনাথে আটকে ছিলেন অসংখ্য পুণ্যার্থী। আবহাওয়া উন্নতি হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে বদ্রীনাথ যাত্রা। পুণ্যার্থীদের আসা-যাওয়াতেও অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমগ্র দেশ থেকে চারধাম যাত্রার জন্য আসা তীর্থযাত্রীদের যাত্রা শুরু করার আগে বাধ্যতামূলকভাবে পর্যটন বিভাগের পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্রমণকারী তীর্থযাত্রীদের ঋষিকেশের পরে যেতে দেওয়া হবে না।

Releated Posts

গণতন্ত্র সংকটে, অভিযোগ বিরোধীদের: সিআইজির কাছে এসআইআর স্থগিতের দাবি, ভোট প্রক্রিয়া কারচুপির অভিযোগ

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : দেশের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এবং চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাজস্থানে ১.০৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, দেশ পাবে প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজস্থান সফরে গিয়ে প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়ন…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশনের সম্ভাবনা, উত্তপ্ত হতে পারে রাজনৈতিক পরিবেশ

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ জুলাই : আগামী ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ভেনেজুয়েলায় ভারতীয় নাবিকের দেহ থেকে অঙ্গ অপসারণের অভিযোগ, পূর্ণাঙ্গ তদন্ত চাইল ভারত

কারাকাস, ৩ জুলাই (আইএএনএস): ভেনেজুয়েলায় মৃত ভারতীয় নাবিক রাকেশ চৌহানের দেহ থেকে একাধিক অঙ্গ অপসারণের অভিযোগে পূর্ণাঙ্গ তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top