News Flash

  • Home
  • খেলা
  • IPL : আইপিএলে পেসার উমরান মালিকের প্রতিভায় মোহিত সৌরভ
Image

IPL : আইপিএলে পেসার উমরান মালিকের প্রতিভায় মোহিত সৌরভ

নয়াদিল্লি, ১৬ মে (হি. স.) : বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজর কাড়লেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলা জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক । ‘শ্রীনগর এক্সপ্রেস’-এর আগুনে পেসের সঙ্গেই লাইন-লেন্থে মোহিত হয়েছেন বিসিসিআই সভাপতি ।

এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “ক’জন পারে ১৫০ কিলোমিটার বেগে বল করতে? খুব বেশি নয়। উমরান জাতীয় দলে সুযোগ পেলে অবাক হব না, তবে ওকে ব্য়বহার করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। ডেথ ওভারে যথেষ্ট বৈচিত্র নিয়ে বল করছে। নির্বাচকরা ওর কথাও ভাবতে পারে।’’

বিসিসিআই সভাপতি সৌরভের মুখে কুলদীপ সেনেরও প্রশংসা শোনা যায় ।তিনি বলেন, “আমি কুলদীপের নামও বলব। ডেথ ওভারে যথেষ্ট বৈচিত্র নিয়ে বল করছে। নির্বাচকরা ওর কথাও ভাবতে পারে।’’ আইপিএল-এর ১৫ বছরের ইতিহাসে ৯০০-র অধিক ম্যাচে মাত্র তৃতীয়বার কোনও বোলার হিসাবে ২০তম ওভারে মেডেন দেওয়ার রেকর্ড করেছেন উমরান। এই পরিসংখ্যানই তাঁর কৃতিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ১৫০-র আশেপাশে বল করা কোনও বোলারই যে কোনও দলের সম্পদ। উমরানের কাছে গতি তো ছিলই, কিন্তু এ মরশুমে প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে তাঁর নিয়ন্ত্রণ এবং উইকেট সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top