News Flash

Image

Amit Shah: সিকিম রাজ্য দিবসে অমিত শাহ-র শুভেচ্ছা

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : সোমবার সিকিমের রাজ্য দিবসে নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বছরগুলিতে রাজ্যের উন্নতির জন্য তিনি প্রার্থনা করেছেন।

এদিন তিনি টুইটে লিখেছেন, “সিকিমের রাজ্যবাসীকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানাই। এই রাজ্যটি তার মহান সংস্কৃতি এবং অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। আমি আগামী বছরগুলিতে সিকিমের উন্নতির জন্য প্রার্থনা করি।”
১৯৭৫ সালের ১৬ মে সিকিম ভারতের ২২ তম রাজ্যে পরিণত হয়। প্রতি বছর এইদিনটি তাদের ছুটির দিন হিসেবে চিহ্নিত করে। সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের একটি রাজ্য হওয়ার ৪৭ বছর পূর্ণ করেছে। ১৯৭৫ সালের ১৫ মে

ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ একটি সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষরের একদিন পরে সিকিম ভারতের ২২ তম রাজ্যে পরিণত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রীও এই উপলক্ষে সিকিমের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top